National
বিলাসী বিপণিবিতান, পরীক্ষাগার, ধুলা পরিষ্কারের গাড়িসহ ১৪২ কোটি টাকার প্রকল্প অচল
গাড়ি চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে চট্টগ্রাম নগরের রাজাখালী খালে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু। ৭০ মিটার দীর্ঘ সেতুটির দুই পাশে নেই সংযোগ সড়ক। তাই চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুটি। এখন সংযোগ সড়ক নির্মাণ করত
লেখক সুজন ঘোষ45K বার পড়া
গাড়ি চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে চট্টগ্রাম নগরের রাজাখালী খালে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু। ৭০ মিটার দীর্ঘ সেতুটির দুই পাশে নেই সংযোগ সড়ক। তাই চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুটি। এখন সংযোগ সড়ক নির্মাণ করতে হচ্ছে।
চট্টগ্রামের নিউমার্কেটে কেনাকাটা করতে আসেন ক্রেতারা। তাঁদের গাড়ি রাখার জন্য ২০১৭ সালে করা হয় মাল্টিলেভেল কার পার্কিং। চার কোটি টাকা ব্যয়ে এই সাততলা স্থাপনা নির্মাণ করা হলেও কার্যত তার ব্যবহার নেই। কাজে আসছে না, এমন স্থাপনা নগরে আরও আছে। যেমন ১টি খাদ্য পরীক্ষাগার, ২টি বিপণিবিতান, ১টি আইসিইউ অ্যাম্বুলেন্স, ১টি খাবার পরীক্ষার গাড়ি, ধুলা পরিষ্কারের ৬টি গাড়ি ও জলাশয় থেকে বর্জ্য সরানোর ১টি গাড়ি। এগুলো প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে।



