National
আমাদের যত পিপি
বন্য প্রাণী সংরক্ষক ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদের আমন্ত্রণে বিশেষ এক পাখির খোঁজে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বকচর বিলে গিয়েছি। বিল ছোট হলেও প্রাকৃতিক পরিবেশ ভালো। বক, ডাহুক, জলমুরগি, মাছরাঙা, সরালি হাঁস ও অন্যান্য জলচর
লেখক আ ন ম আমিনুর রহমান95K বার পড়া
বন্য প্রাণী সংরক্ষক ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদের আমন্ত্রণে বিশেষ এক পাখির খোঁজে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বকচর বিলে গিয়েছি। বিল ছোট হলেও প্রাকৃতিক পরিবেশ ভালো। বক, ডাহুক, জলমুরগি, মাছরাঙা, সরালি হাঁস ও অন্যান্য জলচর পাখির অভাব নেই। বর্ষা শেষ হয়ে শরৎ এসেছে। তাই তালপাকা গরম। ক্যামেরা হাতে বিলের চারদিকে বিশেষ পাখিটিকে খুঁজছি। শার্ট ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। হঠাৎই দুটি ছানাসহ বিশেষ পাখিটি হাজির হলো। পাঁচ-ছয়টি ক্লিক করেছি। এমন সময় বৃষ্টি নামল। ভালো ছবি তুলতে পারলাম না।
পরদিন সকাল সকাল বের হলাম। রৌদ্রোজ্জ্বল চমৎকার দিন। বিল বরাবর খানিকটা হাঁটতেই একটি ছানার দেখা পেলাম। কিছুক্ষণের মধ্যেই আরও দুটি যোগ দিল। ছানাগুলোর বয়স তিন-চার সপ্তাহ হবে। ঘণ্টাখানেক পর বয়স্ক পাখিটি এল। এবার চমৎকার ছবি তুললাম। ঘটনা ২০১৮ সালের ২১ থেকে ২২ সেপ্টেম্বরের।



