National
ওসিকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতার হুমকি, পরে পুলিশের অভিযানে হামলা ও গাড়ি ভাঙচুর
চট্টগ্রামের খুলশীতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ সময় খুলশী থানার ওসিসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে নগরের খুলশী ওয়্যার
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া

চট্টগ্রামের খুলশীতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ সময় খুলশী থানার ওসিসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর চারটার দিকে নগরের খুলশী ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, অস্ত্র মামলায় পরোয়ানাভুক্ত নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তারের জন্য যাওয়ার পথে পুলিশ সদস্যদের ওপর হামলার এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত ওই নেতার নাম ওয়াকিল হোসেন। তিনি বগা নামে এলাকায় পরিচিত। তাঁর অনুসারীরা বিএনপির স্লোগান দিয়ে হামলা চালান বলে পুলিশের অভিযোগ।



