National
ফ্রেশ সুপার মার্টের পণ্যে ফুডপ্যান্ডায় ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়
দৈনন্দিন বাজারসদাই আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপ্যান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বর মাসজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয়
লেখক বিজ্ঞপ্তি39K বার পড়া

দৈনন্দিন বাজারসদাই আরও সহজ ও সাশ্রয়ী করতে ফুডপ্যান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। সেপ্টেম্বর মাসজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।
সম্প্রতি ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।



