National
লংমার্চ করবেন—ঠিক আছে, কিন্তু গ্যাস–বিদ্যুৎ কীভাবে পাব অল্টারনেটিভ বলুন
গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তি
লেখক বিশেষ প্রতিনিধি198K বার পড়া

গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ–সংকট তৈরি হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।



