National
গোয়ালঘর, খড়ের মাচায় লুকানো ছিল সার, উদ্ধার করলেন ভ্রাম্যমাণ আদালত
সারের সংকটের মধ্যে কুড়িগ্রাম ও বগুড়ায় অভিযান চালিয়ে মজুত করে রাখা বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তির বাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এসব সার ব
লেখক নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি119K বার পড়া

সারের সংকটের মধ্যে কুড়িগ্রাম ও বগুড়ায় অভিযান চালিয়ে মজুত করে রাখা বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তির বাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এসব সার বাড়ির গোয়ালঘর, ধান রাখার ঘর ও খড়ের মাচায় লুকানো ছিল। একই রাতে বগুড়ার আদমদীঘিতে জব্দ করা হয়েছে ১ হাজার ৬৭৫ বস্তা সার। এগুলো কালোবাজারে বিক্রির চেষ্টা চলছিল।
দুই ঘটনায় অভিযুক্তদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। ভূরুঙ্গামারীতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার আদমদীঘিতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সার মজুতের অভিযোগে এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।



