National
শুধু গাড়ি কমানো নয়, লংমার্চই প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ
বিরোধী দলের লংমার্চ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্
লেখক বিশেষ প্রতিনিধি40K বার পড়া

বিরোধী দলের লংমার্চ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, জনস্বার্থে রাজনীতি করলে শুধু গাড়ির সংখ্যা কমানো নয়, বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা। তিনি আরও বলেন, যারা মাইক্রোস্কোপ নিয়ে ছয় মাসের সরকারের ব্যর্থতা খুঁজে বেড়াচ্ছে, তারাই ব্যর্থ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার তারাকান্দা দক্ষিণ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির শোভাযাত্রাপূর্ব সমাবেশে এমরান সালেহ এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম।



