National
ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শুভেচ্ছাবিনিময়ে নাহিদ, ‘এটাও আমাদের একটা বাড়ি’
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ শুক্রবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সম
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ শুক্রবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আশীর্বাদ চেয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি এটাও আমাদের একটা বাড়ি—এই ঢাকেশ্বরী মন্দির। এখানে যেকোনো উৎসব-পার্বণে আমরা আসব। যেকোনো প্রয়োজনে আমাদের ক্ষুদ্র সক্ষমতা থেকে আমাদের সঙ্গে পাবেন।’



