National
চালের ড্রামে লুকানো ছিল চোরাই সোনা বিক্রির ১৫ লাখ টাকা
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ব্যবসায়ী মো. আলমগীর মিয়ার বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, সৌদি রিয়াল ও একটি আইফোন চুরির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চোরাই সোনা বিক্রির ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা,
লেখক নিজস্ব প্রতিবেদক173K বার পড়া

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ব্যবসায়ী মো. আলমগীর মিয়ার বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, সৌদি রিয়াল ও একটি আইফোন চুরির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চোরাই সোনা বিক্রির ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টাকার মধ্যে ১৫ লাখ ১১ হাজার ৮০০ টাকা চালের ড্রামের ভেতর পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রাখা ছিল।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসের সিএমপি কমিশনারের কার্যালয়ের নিচতলার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন।



