National
নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পরিষ্কার ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব বলে। নগরের যেসব এলাকায় পানির সংকট তীব্র, সেখানে শুধু সরকারি উদ্যোগে সমস্যার সম
লেখক নিজস্ব প্রতিবেদক117K বার পড়া

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পরিষ্কার ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব বলে। নগরের যেসব এলাকায় পানির সংকট তীব্র, সেখানে শুধু সরকারি উদ্যোগে সমস্যার সমাধান সম্ভব নয়। সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশীদারত্বের মাধ্যমে টেকসই পানি সরবরাহব্যবস্থা গড়ে তুলতে হবে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে নগরের দুটি ওয়ার্ডে নিরাপদ পানি সরবরাহে নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেল চালুর জন্য আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় প্রথমে নগরের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। সফল হলে এই মডেল নগরের অন্য এলাকায় এবং পরে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।



