National
‘রোডের মধ্যে ফেলায়ে খুঁচব’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার
সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়
লেখক প্রতিনিধি32K বার পড়া

সংবাদ প্রতিবেদনে দলীয় পদ-পদবি উল্লেখ করা নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক সাংবাদিককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরের ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই সাংবাদিক চিরিরবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযুক্ত সালেহীন সুলতান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি এলাকায় মাটি ও বালুর ব্যবসা করেন। হুমকির শিকার সাংবাদিক মো. ইমরান আলী দৈনিক আজকের পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি।



