National
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ
লেখক নিজস্ব প্রতিবেদক200K বার পড়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।



