National
মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক150K বার পড়া

রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী সদস্যরা আজ শুক্রবার সকালে এই মানববন্ধন করেন। মিরপুর-১৩ নম্বর সেকশনে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্য যে দাবিগুলো জানানো হয় তার মধ্যে রয়েছে শীলবান ও বিনয়ী ভিক্ষুকে মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিহার পরিচালনার নতুন কমিটি গঠন এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত।

