আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা (৪৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ একজনের পরিচয় পাওয়া গেছে।