রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর সাড়ে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন।
এর আগে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে ৪৬ হাজার ২৫০ টাকায় নিলামে কিনেছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
আড়তে নিয়ে ওজন করে দেখা যায়, মাছটির ওজন সাড়ে ১৮ কেজি। নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।