National
ফতুল্লায় পুলিশ হত্যায় ছয়জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে নিয়ে গেলে একজন গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ
লেখক প্রতিনিধি80K বার পড়া

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।
গতকাল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ওই ছয়জনকে গ্রেপ্তার করেন।

