National
গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন
লেখক নিজস্ব প্রতিবেদক144K বার পড়া

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে।


