রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের জেনোসাইড সংঘটনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার জরুরি ওই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছে।
মিশনের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, যুক্তরাজ্য আগামী ডিসেম্বর মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।