কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। ২০০৯ সালে কোপেনহেগেনের পর এই প্রথম কোনো জলবায়ু সম্মেলন সম্মত দলিল ছাড়া শেষ হলো। জীবাশ্ম জ্বালানি কমানো, অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে পথনকশার যে আশা ভুক্তভোগী দেশগুলো করেছিল, তা পূরণ হয়নি।
সম্মেলন চলাকালে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে সরকার। অনুদানের বড় অংশ আসবে গ্লোবাল শিল্ড থেকে, অন্তত ৫ কোটি ইউরো (প্রায় ৬৮২ কোটি টাকা)। বাকি অর্থ আসবে সিআইএফ থেকে ৩ কোটি ডলার (৩৭৩ কোটি টাকা)