National
স্নাতকে ভর্তির প্রস্তুতির মধ্যেই থেমে গেল মিফতাহুলের জীবন
চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। প্রস্তুতি নিচ্ছিলেন স্নাতকে ভর্তির। তবে স্নাতকে ভর্তির সেই স্বপ্ন আর পূরণ হলো না তাঁর। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে
লেখক প্রতিনিধি56K বার পড়া

চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। প্রস্তুতি নিচ্ছিলেন স্নাতকে ভর্তির। তবে স্নাতকে ভর্তির সেই স্বপ্ন আর পূরণ হলো না তাঁর। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়েছে।
মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। এসএসসি পরীক্ষার পর থেকেই আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়ির নানাবাড়িতে থেকে পড়াশোনা করে আসছেন তিনি।


