‘ওই মিয়া, মোবাইল নামান। মোবাইল বাইর করছেন কেয়া? ভিডিও করেন কেন? ভিডিও করলে কিন্তু মোবাইল থাকত না।’ মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের একজন এভাবেই কথা বলছিলেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকর্মীরা মহাসড়ক অবরোধের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে নিষেধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সেখানে ছিলেন এই প্রতিবেদকও।