National
চার কিশোরের তোলা ছবির প্রদর্শনী, বিক্রির অর্থের একটি অংশ যাবে প্রতিবন্ধীদের সহায়তায়
নির্মাণাধীন বহুতল ভবনের ওপর ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। মাথার ওপর উঁচু হয়ে আছে ক্রেন। কোথাও নির্মাণশ্রমিকেরা বিশ্রাম নিচ্ছেন ট্রাকে। আবার শহরের একটি ব্যাংকের সিঁড়িতে মায়ের সঙ্গে বসে আছে শিশুরা। রাজধানীর প্রতিদিনের এম
লেখক নিজস্ব প্রতিবেদক105K বার পড়া

নির্মাণাধীন বহুতল ভবনের ওপর ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। মাথার ওপর উঁচু হয়ে আছে ক্রেন। কোথাও নির্মাণশ্রমিকেরা বিশ্রাম নিচ্ছেন ট্রাকে। আবার শহরের একটি ব্যাংকের সিঁড়িতে মায়ের সঙ্গে বসে আছে শিশুরা। রাজধানীর প্রতিদিনের এমন নানা দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন চার কিশোর আলোকচিত্রী; যা ব্যস্ততার মধ্যে অনেকেরই নজর এড়িয়ে যায়।
এসব ছবি নিয়ে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপোজার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী।



