National
‘এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, কীভাবে মেনে নেব’
শ্রেণিকক্ষে ছিল বেশ চটপটে। হাসিখুশিতে মাতিয়ে রাখত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। শুধু যে শ্রেণিকক্ষেই এমন উচ্ছল ছিল তা নয়, খেলার মাঠেও ছিল তার সরব উপস্থিতি। চটপটে সেই কিশোরের প্রাণও গেল খেলতে গিয়ে।
লেখক সুজন ঘোষ65K বার পড়া

শ্রেণিকক্ষে ছিল বেশ চটপটে। হাসিখুশিতে মাতিয়ে রাখত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। শুধু যে শ্রেণিকক্ষেই এমন উচ্ছল ছিল তা নয়, খেলার মাঠেও ছিল তার সরব উপস্থিতি। চটপটে সেই কিশোরের প্রাণও গেল খেলতে গিয়ে।
মারা যাওয়া এই কিশোরের নাম মো. জোবায়েদ হোসেন। চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। গত বুধবার ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল জোবায়েদ। এ সময় বল হেড করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হাসপাতালে নেওয়া হলে গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



