National
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সং
লেখক বিশেষ প্রতিনিধি67K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হওয়ার কথা।



