National
ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র
ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ, যার নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ, যার নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করারও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাইকো গ্যাং কিলারের নেতৃত্ব দেওয়া কিশোরের ফেসবুকের পরিচিতিতে লেখা রয়েছে, ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’। এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন গলিতে উচ্চ শব্দ ও গতিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।



