National
পাবনায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ
পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে উভয় পক্
লেখক প্রতিনিধি169K বার পড়া

পাবনার বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ। এ ছাড়া বেড়ার সম্ভপুরেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় আজ সকাল থেকেই ওই মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে আজ দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।



