National
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আরও ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের
লেখক বিশেষ প্রতিবেদক39K বার পড়া

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আরও ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হক (দোলন), সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল রয়েছেন।
পুলিশের অভিযোগ, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁরা সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন।



