National
আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান
‘আওয়ামী সন্ত্রাসবাদের’ মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি আইনগতভাবে সেটি মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)
লেখক নিজস্ব প্রতিবেদক59K বার পড়া

‘আওয়ামী সন্ত্রাসবাদের’ মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি আইনগতভাবে সেটি মোকাবিলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। তিনি বলেছেন, ‘দেশে যদি গৃহযুদ্ধ বাধে, তাহলে তার দায় বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।’
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে এবি পার্টির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান এ কথা বলেন। দলটির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



