ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে আদিবাসী মানুষের অধিকার হরণের অন্যতম প্রধান কারণ দুর্নীতি। শুধু ঘুষ লেনদেন নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। এর মাধ্যমে বছরের পর বছর এই মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।