National
ভাঙারির মালামাল দোকানে নামাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দুজন আহত
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেলের বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ভাঙারির মালামাল ভর্তি বস্তা দোকানের সামনে নামানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক ও মালামাল নিয়ে আসা ব্যক্তি আহত হন। আশপাশের লোকজন তা
লেখক নিজস্ব প্রতিবেদক152K বার পড়া

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেলের বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ভাঙারির মালামাল ভর্তি বস্তা দোকানের সামনে নামানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক ও মালামাল নিয়ে আসা ব্যক্তি আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আজ শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটে রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন ও কোর্টপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে সুমন।



