বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড ‘সনি’। গত বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলো দেখানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণনের প্রধান ইয়াপ ইয়াং। এ সময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক ও আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা। সনি জানায়, ঘরে বসে সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দিতে ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনা থেকে পণ্যগুলো তৈরি করা হয়েছে।