National
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও সব ক্লাস-পরীক্ষা স্থগিত
নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জ
লেখক প্রতিনিধি96K বার পড়া

নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও পরিচালনা পর্ষদ) সচিব মোরাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সোহেল হাসান।



