National
থানায় পটকা ছুড়তে দুই তরুণকে দেওয়া হয় এক হাজার টাকা
লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় ফটকা ছোড়েন। তাঁদের টাকা ও নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগ
লেখক প্রতিনিধি61K বার পড়া

লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় ফটকা ছোড়েন। তাঁদের টাকা ও নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।
পটকা ফাটানোর ঘটনায় মামলার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই তরুণকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুই তরুণ হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) ও চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।


