পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। কারা এসব ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।