National
আগুন ও হত্যা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠনের কাজ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়া বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের
লেখক বিশেষ প্রতিনিধি81K বার পড়া
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়া বা মানুষ হত্যা করে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না। যারা এসব করছে, তারা সন্ত্রাসী সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে দেওয়া বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।



