বৃহস্পতিবার সকাল। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে মাঠে বসে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে চলছিল পাঠদান। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন অভিভাবকেরা। ছুটে গিয়ে শ্রেণিকক্ষ থেকে সন্তানদের বের করে আনেন। এ সময় আতঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ছোটাছুটি শুরু করেন।
ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।