National
জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের পর তিনি পালিয়ে গিয়েছিলেন।
লেখক নিজস্ব প্রতিবেদক106K বার পড়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের পর তিনি পালিয়ে গিয়েছিলেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। রুহুল আমীনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুহুল আমীনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।



