৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়েছিল। তখন পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেসব প্রতিষ্ঠানকেও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল।