National
দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্
লেখক প্রতিনিধি124K বার পড়া

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ছাড়া আজ বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


