National
কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন
কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাড়িটির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আগুন দেওয়া হয়।
লেখক প্রতিনিধি140K বার পড়া

কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাড়িটির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আগুন দেওয়া হয়। বাড়ির নিচতলায় তাঁর ব্যক্তিগত কার্যালয় ছিল। এ নিয়ে বাড়িটিতে তিনবার আগুন দেওয়ার ঘটনা ঘটল।
একই রাতে নগরের রামঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।



