National
প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা
লেখক কূটনৈতিক প্রতিবেদক63K বার পড়া

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।


