National
চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার রাতে পুলিশ অ
লেখক নিজস্ব প্রতিবেদক145K বার পড়া

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এক পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।


