রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বনানী থানার পুলিশ জানায়, শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন।
শাহরিয়ারের বাবার নাম মনির হোসেন। মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।