National
বিজিবির টহল দেখে পালান যুবক, ফেলে রাখা ব্যাগে মিলল পিস্তল-গুলি
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের দেখে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজ
লেখক প্রতিনিধি147K বার পড়া

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের দেখে হাতের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান এক যুবক। পরে ওই ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার রাতে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল মধুগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তে এক ব্যক্তিকে দেখতে পায় টহল দল। তাঁকে থামার সংকেত দিলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। এরপর ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


