National
চীনে খাড়া গিরিখাতে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্র, চাহিদা মেটায় সাড়ে ৭ কোটি মানুষের
চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতের মধ্যে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কর্মকর্তারা একে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি করিডর বলে অভিহিত করেন। তাঁদের দাবি, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মান
লেখক রাহীদ এজাজ108K বার পড়া

চীনের জিনশা নদীর খাড়া গিরিখাতের মধ্যে অবস্থিত বাইহেতান জলবিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কর্মকর্তারা একে বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জ্বালানি করিডর বলে অভিহিত করেন। তাঁদের দাবি, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে সাত কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। এই কেন্দ্র নির্মাণে ভূপ্রকৃতি ও আবহাওয়াসহ নানা প্রতিকূলতা জয় করতে হয়েছে।
কেন্দ্রটির পরিচালনাকারীদের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই কেন্দ্র থেকে ২৫ হাজার কোটি কিলোওয়াট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।



