National
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ
লেখক নিজস্ব প্রতিবেদক187K বার পড়া

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ এবং পরিবারের সম্মতিক্রমে তা রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।



