National
মানুষের মতপ্রকাশ–বাক্স্বাধীনতা নিশ্চিত ও নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ করতে হবে
নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের মতপ্রকাশ ও বাক্স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ ক
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া

নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং দেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের মতপ্রকাশ ও বাক্স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ করতে হবে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে নিবর্তনমূলক ধারাগুলো বাতিল করতে হবে।
আজ শনিবার সকালে ‘মতপ্রকাশ ও বাক্স্বাধীনতা ব্যবস্থার সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় এ সুপারিশগুলো তুলে ধরা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার।



