National
ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
ডিসেম্বর মাস সামনে রেখে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে নেত্রকোনার সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি ড্রোন, সিসিটিভি
লেখক প্রতিনিধি122K বার পড়া

ডিসেম্বর মাস সামনে রেখে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে নেত্রকোনার সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইটের মাধ্যমে নজর রাখা হচ্ছে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।



