National
১৩২৪ কেজি গরুর মাংস ও ৭০০ লাউ দিয়ে মাষকলাই ডাল, মেজবান খেল ১০ হাজার মানুষ
গ্রামে তখন কার্তিক মাস মানেই অভাব-অনটনের দিন। ঘরে ঘরে খাবারের সংকট। সেই সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে ৬০ বছর আগে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল এক আয়োজন। ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া

গ্রামে তখন কার্তিক মাস মানেই অভাব-অনটনের দিন। ঘরে ঘরে খাবারের সংকট। সেই সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে ৬০ বছর আগে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল এক আয়োজন। ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু হওয়া সেই আয়োজন এখন বিশাল মেজবান। এবার সেখানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে এ মেজবানের আয়োজন করা হয়। আজ শনিবার স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মেজবানে ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নেন। নানা শ্রেণি-পেশার, বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।


