জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷'
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী৷